ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
‘আ.লীগের কারণে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত’
ডুয়া ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণেই আজও বাংলাদেশ ভারত থেকে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত।
ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ৪৯ বছর আগে মজলুম জননেতা মওলানা ভাসানীর ডাকে লাখো জনতা ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়ে ফারাক্কা অভিমুখে যাত্রা করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল ভারত কর্তৃক গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা আদায়। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার জনগণের মতামত উপেক্ষা করে ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়।
তিনি বলেন, তৎকালীন আওয়ামী সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত।
একতরফাভাবে অভিন্ন ৫৪টি নদীর পানি প্রত্যাহার ও একের পর এক বাঁধ নির্মাণের ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, পানির অভাবে নষ্ট হচ্ছে কৃষিজমি, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য।
বিএনপি মহাসচিব বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে। এই পরিস্থিতিতে দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক ফারাক্কা দিবস আজও প্রাসঙ্গিক।
বিএনপির ওই নেতা বলেন, ন্যায্য পাওনা আদায়ের সংগ্রামে ১৬ মে ১৯৭৬ সালে মওলানা ভাসানীর নেতৃত্বে জনগণের ঐতিহাসিক মিছিল রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে গিয়েছিল। এই কারণে প্রতি বছর ১৬ মে ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ হিসেবে পালিত হয়, যা বাংলাদেশের জনগণকে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য উদ্বুদ্ধ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু