ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই ব্যাপক সেল প্রেসার
ডুয়া নিউজ: আজ বুধবার (১৪ মে) লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে বড় ধরনের পতন প্রবণতা দেখা গেছে। দিনের শুরু থেকে সেল প্রেসার বেড়ে যাওয়ায় বেশিরভাগ লেনদেন হওয়া প্রতিষ্ঠনগুলোর দর নিম্নমুখী অবস্থানে থাকতে দেখা গেছে।
এদিন লেনদেনের ১৬ মিনিটের মাথায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০টিরও কম প্রতিষ্ঠানের দর বেড়েছে। বিপরীতে ১৫০টির বেশি প্রতিষ্ঠানের দর কমেছে।
লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে বড় বিনিয়োগকারীদের মধ্যে বড় পরিসরে শেয়ার বিক্রির প্রবণতা দেখা যায়। এতে বাজারের সূচকে নেতিবাচক প্রভাব পড়ে-এমনটাই জানান একটি ব্রোকারেজ হাউজের এক কর্মকর্তা।
তবে লেনদেনের দিক থেকে দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। কিন্তু তা ছিল মূলত বিক্রির দিকেই বেশি সক্রিয়। অর্থাৎ আগের দিনের তুলনায় এ সময়ে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে সেটা ক্রয়ের বদলে বিক্রির দিকেই বেশি হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
বাজার বিশ্লেষকেরা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নিয়ন্ত্রক সংস্থার দ্রুত হস্তক্ষেপ ও মৌলিক সংস্কারের উদ্যোগ প্রয়োজন। বাজারে কোন কোন হাউজ থেকে অস্বাভাবিক সেল প্রেসার আসছে-তা শক্তভাবে মনিটরিং করা দরকার।
একইসঙ্গে কোম্পানিগুলোর প্রান্তিক আর্থিক প্রতিবেদন, প্রস্তাবিত ডিভিডেন্ড এবং কর্পোরেট ঘোষণাগুলোও বাজারকে কিছুটা স্থিতিশীল করতে ভূমিকা রাখতে পারে। সেজন্য নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের এসব বিষয়ের ওপর বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)