ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
ঢাবির সাবেক শিক্ষার্থী কামাল হোসেনের মৃত্যুতে স্মরণসভা
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ কামাল হোসেন বুলবুলের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ মে) ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্লোরে গান পরিবেশনের মাধ্যমে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কামাল হোসেনের পরিবার, বন্ধু-বান্ধব ও আত্মীয় স্বজনের বিভিন্ন স্মৃতিচারণামূলক বক্তব্য দেন।

প্রসঙ্গত, কামাল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে ১৯৯৭ সালে স্নাতক পর্যায়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। উচ্চশিক্ষার জন্য তিনি পাড়ি জমান জাপানে। সেখানে হিতোৎসুবাশি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব ইকোনমিক্স থেকে ২০০৮ সালে আন্তর্জাতিক উন্নয়ন নীতিতে মাস্টার্স করেন।
তিনি ১৯৭৪ সালের ১৫ই মার্চ, ঢাকার ধানমণ্ডির মেহেরুন্নেসা ক্লিনিকে জন্মগ্রহণ এবং ২০২৫ সালের ১৯ এপ্রিল মৃত্যুবরণ করেন।

কামাল হোসেন অ্যাকশনএইড বাংলাদেশ-এ ম্যানেজার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর বিএন্ডডব্লিউএলএ, কমিউনিকায় এবং নেপালের রিজিওনাল অফিসসহ একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় তিনি কাজ করেছেন। দুই দশকের বেশি সময় তিনি ছিলেন একজন খ্যাতিমান উন্নয়ন পরামর্শক।
তাঁর কাজের ক্ষেত্রজুড়ে ছিল- অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, এইচআইভি/এইডস ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা, ত্রাণ ও পুষ্টি নিরাপত্তা, নারী ও শিশুর অধিকার, লিঙ্গ সমতা, নীতিনির্ধারণী গবেষণা ও সম্প্রদায়ভিত্তিক সমাধান প্রভৃতি।

ব্যক্তিজীবনে কামাল হোসেন ২০০৮ সালের ২৫ ডিসেম্বর ফারজানা সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি দুই কন্যা সন্তান- মৃত্তিকা (১৪) ও শৈলজাকে (৫) রেখে স্রষ্টার সান্নিধ্যে পাড়ি জমান।
কামাল হোসেন বুলবুল সম্পর্কে তাঁর বন্ধুরা বলেন, বুলবুল ছিলেন এমন একজন মানুষ, যিনি আশপাশের সবার কাছে হয়ে উঠেছিলেন আস্থার প্রতীক। তাঁর হাসিমাখা মুখ, সমস্যা মোকাবেলায় সংবেদনশীল দূরদৃষ্টি, এবং ন্যায়ের প্রতি দৃঢ় বিশ্বাস আমাদের সবার মনকে আজও স্পর্শ করে চলে। তিনি ছিলেন প্রেরণার উৎস, নির্ভরতার প্রতিমূর্তি, এক অনুপম সহযাত্রী।
.jpeg)
তারা আরও বলেন, মোহাম্মদ কামাল হোসেন বুলবুল আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু তাঁর আদর্শ, মানবিকতা, আর ভালোবাসা—এসব আমাদের অন্তরে গেঁথে থাকবে চিরকাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা