ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইনস্টাগ্রামে পোস্ট
তোপের মুখে বলিউডে কাজ করা পাকিস্তানি অভিনেতা
ডুয়া ডেস্ক: মঙ্গলবার পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। প্রতিশোধ নিতে তাই মরিয়া পাকিস্তানের অধিকাংশ জনগণ। এমতাবস্থায় পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের একটি পোস্ট ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে। এর আগে ‘যুদ্ধ নয়, ভারতকে বয়কট’ করার আহ্বান জানিয়েছিলেন বলিউডেও কাজ করা এই অভিনেতা।
এবার ভারতের বিমান হামলায় নিহতদের জন্য শোকবার্তা জানিয়েছেন তিনি। তবে যুদ্ধ থামাতে বলে নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফাওয়াদের মন্তব্যে ক্ষুব্ধ ভক্তরা তাঁকে বয়কট করার দাবিও তুলেছেন।
আজ বুধবার (৭ মে) ফাওয়াদ খান ইনস্টাগ্রামে ভারতের ‘অপারেশন সিন্দুর’ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি লেখেন, “এই লজ্জাজনক হামলায় আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের স্বজনদের জন্য ধৈর্যের প্রার্থনা করছি। সবার প্রতি শ্রদ্ধাভরে অনুরোধ করছি—উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি আর উত্তপ্ত করবেন না। এগুলো বন্ধ করুন। নিরীহ মানুষের জীবন এত সস্তা নয়। শুভবুদ্ধির জয় হোক, ইনশাআল্লাহ। পাকিস্তান জিন্দাবাদ!”
ফাওয়াদের পোস্টটি সাথে সাথে ভাইরাল হয়। এবং এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দাবি করা হচ্ছে, সমালোচনার তীব্রতা বাড়ার পর তিনি সেটি মুছে ফেলেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে