ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ইতালি গমনেচ্ছুদের জন্য সুখবর
ডুয়া নিউজ: বৈধ অভিবাসন বাড়াতে বাংলাদেশ ও ইতালির মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৬ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ইতালিতে দক্ষ ও অদক্ষ কর্মীদের যাওয়ার নতুন সুযোগ তৈরি হলো, যা রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি প্রবেশ করেন কয়েক হাজার অভিবাসনপ্রত্যাশী। সমুদ্রপথে অনুপ্রবেশকারীদের উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক।
এমন প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো দক্ষ ও অদক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে ইতালি। মঙ্গলবার ঢাকায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে এই উদ্যোগের ভিত্তি স্থাপন হয়। এতে করে অবৈধ পথে ইতালি যাওয়ার প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
এ সময় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বলেন, “আমরা সবসময় শ্রমিকদের বৈধ পথে আসার জন্য অনুপ্রাণিত করি। ইতালি সরকার দীর্ঘদিন থেকে এটা নিয়ে কাজ করে আসছে। এই সমঝোতা স্মারকের উদ্দেশ্যে দুইটা দেশের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে।”
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “বৈধপথে দক্ষ কর্মী পাঠানো গেলে লাভবান হবে উভয় দেশই। ইতালির মতো উন্নত দেশে কাজ করে অধিক পরিমাণ রেমিট্যান্স আনা ও পাঠানো সম্ভব হবে।”
তিনি বলেন, “ইতালিসহ ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির লক্ষ্যে কাজ চলছে। ইতোমধ্যে পর্তুগাল ও অস্ট্রিয়াসহ ইউরোপের ছয়টি দেশের সাথে সমঝোতা স্মারক সইসহ যুগান্তকারী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “বৈধ পথে মাইগ্রেশন বৃদ্ধি করতেই আমাদের এই উদ্যোগ। যারা ইতালি গমনেচ্ছু তারা যেন নিরাপদে যেতে পারেন, ভালো পারিশ্রমিক পান সেটাই লক্ষ্য আমাদের।”
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “ইতালি সিজনাল ও নন সিজনাল দুই ভাবে লোক নেবে। আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ করব। তারা বছরে একবার করে মিটিং করবে। আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমাদের কর্মীরা যাতে ইতালির ভাষা শিখতে পারে, আমরা সে বিষয়ে কাজ করছি।”
প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, “আমাদের অ্যাম্বাসির ফাইলগুলো যেন দ্রুত কার্যকর হয়। এছাড়া ইতালিতে যারা বাংলাদেশি ছাত্র আছে, তাদের ভিসা প্রক্রিয়া যেন সহজ হয়। অভিবাসনের দিক দিয়ে আমাদেরকে যেন ইতালির সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়া হয় সেই বিষয়টিও আলোকপাত করা হয়েছে।”
‘ইতালিতে কি পরিমাণ লোক পাঠাবে, কোন কোন সেক্টরে যাবে’- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “সমঝোতা স্মারকে এত ডিটেইলস থাকেনা। বর্তমানে আমাদের যে কোটা আছে, সেটা বাড়ানো হবে। কোটা বৃদ্ধির বিষয়ে ইতালি চিন্তাভাবনা করবে। আমরা আশা করছি, অবৈধ পথে যাওয়া অনেকটা বন্ধ হয়ে যাবে।”
চলতি বছর ইতালিতে ১২ হাজারেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে পৌঁছেছেন বলে তথ্য পাওয়া গেছে। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটিতে বসবাসরত বৈধ প্রবাসীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে