ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ; থাকছে সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)। ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ জানুয়ারি থেকে। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবার প্রতিটি ইউনিট ও উপ-ইউনিটের আবেদন ফি ১ হাজার টাকা। অনলাইনের মাধ্যমে এ আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়টি এবারও শিক্ষার্থীদের দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) ভর্তির সুযোগ দিচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এসএম আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, চবির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে বিভিন্ন ইউনিট বা উপ-ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রতি ইউনিট ও উপ-ইউনিটে আবেদন ফি (প্রসেসিং ফিসহ) ১ হাজার টাকা মাত্র। ভর্তিচ্ছুদের চবির ভর্তির ওয়েবসাইট https://admission.cu.ac.bd-এ প্রচারিত ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া’ অনুসরণ করে আবেদন সম্পন্ন করে ফি পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা আগামী ১ জানুয়ারি বেলা ১১টা থেকে ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। তবে, আবেদন ফি জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা বাংলাদেশের যেকোনো শিক্ষা বোর্ডের অধীনে ২০২১ বা ২০২২ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আবেদন করতে পারবেন। সে হিসেবে এবারও থাকছে সেকেন্ড টাইম।
আবেদনকারী ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ইউনিট বা উপ-ইউনিট/অনুষদ/বিভাগ/ইনস্টিটিউট/বিষয়ে ভর্তির নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
পরীক্ষার কেন্দ্রভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে ঘোষিত কেন্দ্র বা কেন্দ্রসমূহে একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে বি১, বি২ ও ডি১ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী কোনো বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক, আবেদন করার সময় ১ম, ২য় ও ৩য় পছন্দের অপশনে সঠিকভাবে নির্বাচন করতে হবে।
নতুন উপ-ইউনিটবিশ্ববিদ্যালয়টিতে এবার আরবি সাহিত্য, ইসলামিক স্টাডিজ ও পালি বিভাগ নিয়ে ‘বি-২’ নতুন উপ-ইউনিট গঠিত হয়েছে। তবে এসব বিভাগগুলো পূর্বের ন্যায় কলা ও মানববিদ্যা অনুষদের অন্তর্ভুক্ত থাকবে।
আবেদন সংশোধনআগামী ১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র সংশোধন (প্রযোজ্য ক্ষেত্রে) করা যাবে। অনলাইনে ভর্তির আবেদনপত্রে ও পরবর্তীতে যেকোনো প্রকার সংশোধনী (প্রতিবার) বা ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপি (প্রতিবার) নেওয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৩০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি ওয়েবসাইটে প্রচারিত ভর্তি নির্দেশিকা ও ভর্তি ম্যানুয়ালে পাওয়া যাবে।
ভর্তি নির্দেশিকা ও ভর্তি ম্যানুয়ালে উল্লেখ নেই এমন কোনো তথ্য জানতে হলে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়/হেল্প ডেস্ক/হটলাইনের নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করা যাবে। ভর্তি সংক্রান্ত যে কোনো নিয়ম-নীতি পরিবর্তন, সংশোধন, পরিবর্ধন, সংযোজন ও বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এর আগে গত ২০ নভেম্বর ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে বলা হয়, ‘এ’ ইউনিটের পরীক্ষা আগামী ১ মার্চ, ‘বি’ ইউনিটের ৮ মার্চ, ‘সি’ ইউনিটের ১৫ মার্চ এবং ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ মার্চ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির