ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
টাইগারদের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ
ডুয়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সময় অপেক্ষা করছে টাইগারদের জন্য। মে মাস থেকেই একের পর এক সিরিজ খেলবে বাংলাদেশ দল। প্রথমেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, যেখানে আগামী ১৭ মে থেকে শারজাহতে মাঠে নামবে টাইগাররা।
এরপর পাকিস্তান সফরে যাবে দল, সেখানে আরও একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাকিব-লিটনরা। এই দুই সফরে মোট সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপরই আসবে শ্রীলঙ্কা সফরের পালা।
আজ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
সফরের শুরুটা হবে টেস্ট দিয়ে। প্রথম টেস্ট গালেতে শুরু হবে ১৭ জুন, আর দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৫ জুন, কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি)।
টেস্ট সিরিজ শেষে শুরু হবে ওয়ানডে লড়াই। ২ ও ৫ জুলাই প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে, আর শেষ ওয়ানডে ম্যাচটি ৮ জুলাই পাল্লেকেলেতে।
ওয়ানডে সিরিজের পর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই পাল্লেকেলেতে হবে প্রথম ম্যাচ, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৩ ও ১৬ জুলাই ডাম্বুলা ও প্রেমাদাসা স্টেডিয়ামে।
উল্লেখ্য, বাংলাদেশ ও শ্রীলঙ্কার সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজটি হয়েছিল ২০২৪ সালের মার্চে, বাংলাদেশে। সে সিরিজে ওয়ানডেতে জিতেছিল টাইগাররা, তবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে জয় পেয়েছিল লঙ্কানরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)