ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ট্রাম্পের ঘোষণায় তোলপাড় বিশ্ব চলচ্চিত্র অঙ্গন
ডুয়া ডেস্ক: বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপ করে বিশ্বব্যাপী তোলপাড় সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার বিদেশি সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, আমেরিকার চলচ্চিত্র শিল্প ‘দ্রুত ধ্বংসের পথে’ এগোচ্ছে এবং তা ঠেকাতেই এ পদক্ষেপ। তার এ সিদ্ধান্তের ফলে বৈশ্বিক চলচ্চিত্র শিল্পে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “বিদেশি স্টুডিওগুলো নানা রকম প্রণোদনা পাচ্ছে, যা মার্কিন শিল্পের জন্য জাতীয় নিরাপত্তার হুমকি।”
ট্রাম্প ইতোমধ্যেই তিনজন হলিউড তারকা—জন ভোইট, মেল গিবসন এবং সিলভেস্টার স্ট্যালোনকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন, যাদের দায়িত্ব হবে হলিউডকে বিদেশি প্রতিযোগিতার চাপ থেকে রক্ষা করা।
চলচ্চিত্র গবেষণা সংস্থা প্রডপ্রো জানিয়েছে, ‘২০২৪ সালে যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র খাতে বিনিয়োগ ২৬ শতাংশ কমেছে। বিপরীতে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যে বিনিয়োগ বেড়েছে।’
চীনের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধ ইতোমধ্যেই চলচ্চিত্র শিল্পে প্রভাব ফেলেছে। বেইজিং যুক্তরাষ্ট্রের সিনেমার আমদানি কোটা হ্রাস করেছে। চীনের দাবি, আমেরিকার শুল্কনীতি দর্শকদের আগ্রহে নেতিবাচক প্রভাব ফেলছে।
ট্রাম্প প্রশাসন চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ২৪৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে, যার প্রতিক্রিয়ায় চীনও পাল্টা ব্যবস্থা হিসেবে ১২৫ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করেছে।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “জুলাইয়ের আগে কিছু শুল্ক স্থগিত থাকলেও চীনের ক্ষেত্রে তা বহাল থাকবে। যদিও তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে কিছু শুল্ক কমানো হতে পারে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস