ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
মৌসুমীর ভক্তদের জন্য দুঃসংবাদ
বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী একসময় ছিলেন নিয়মিত মুখ। সিনেমার পাশাপাশি টেলিভিশন নাটকেও তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। দর্শকের ভালোবাসায় তিনি পেয়েছেন ‘প্রিয়দর্শিনী’ খেতাব। তবে দীর্ঘদিন ধরে তিনি অভিনয়ে অনিয়মিত, আর এবার জানা গেল—হয়তো আর ফিরছেনই না পর্দায়।
এই খবরটি জানিয়েছেন তার স্বামী, চিত্রনায়ক ওমর সানী। তিনি বলেন, “২০২৩ সালের অক্টোবর থেকে মৌসুমী আমাদের মেয়েকে নিয়ে নিউ জার্সিতে রয়েছেন তার মায়ের সঙ্গে। সেখানেই পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন। আপাতত তার দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই।”
সানী আরও বলেন, “মেয়ের পড়াশোনা, শাশুড়ির অসুস্থতা—সব মিলিয়ে পরিবারই এখন মৌসুমীর প্রধান অগ্রাধিকার। অভিনয়ে ফিরবেন কি না—তা নিয়েও ওর মনে এখন আর কোনো আগ্রহ নেই।”
আক্ষেপের সুরে ওমর সানী বলেন, “ও একদিন আমাকে বলেছে, ‘আমি ভুলে যেতে চাই যে, কোনোদিন মৌসুমী ছিলাম।’ একজন লিজেন্ডকে নিয়ে আমাদের মিডিয়ায় কেউ ভালো কোনো পরিকল্পনা করে না। নতুন অনেকেই নিজেদের মৌসুমীর চেয়েও বড় তারকা ভাবছে—এটাই বাস্তবতা।”
অনেক দিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। সঙ্গে আছেন তার মেয়ে ও মা। গুঞ্জন আছে, স্থায়ীভাবে সেখানেই থিতু হওয়ার পরিকল্পনা করছেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী। তাদের এক ছেলে ফারদিন এহসান স্বাধীন ও এক মেয়ে ফাইজা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু