ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জাভেদ আখতার
‘এমন কিছু করুন যাতে পাকিস্তানের সেনাপ্রধানকে শিক্ষা দেওয়া যায়’
ডুয়া ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় সোচ্চার বলিউডের জনপ্রিয় গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানান, “ভারতে যতটা সম্মান দেওয়া হয় পাকিস্তানের শিল্পীদের, সেই জায়গায় ভারতীয় শিল্পীরা তাদের প্রাপ্য সম্মান পাকিস্তানে পান না।”
এবার পাকিস্তানের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সম্প্রতি দিল্লির একটি অনুষ্ঠানে জাভেদ আখতার বলেন, “পাকিস্তান বারবার এই ধরনের কাজ করছে। আমি কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করছি দয়া করে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন।”
তিনি বলেন, “এমন কিছু করুন যাতে পাকিস্তানের সেনাপ্রধানকে শিক্ষা দেওয়া যায়। যার কথার মধ্যে কোনও সামঞ্জস্য নেই, বোধবুদ্ধিও নেই।”
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে কাশ্মিরের ভারতশাসিত অঞ্চলে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। অনেক কাশ্মিরি মুসলমান এই বিদ্রোহকে সমর্থন করেন এবং তারা চান, অঞ্চলটি যেন পাকিস্তানে অন্তর্ভুক্ত হয় অথবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
ভারত এই আন্দোলনকে পাকিস্তান-প্রভাবিত "সন্ত্রাসবাদ" হিসেবে বর্ণনা করে। অন্যদিকে, পাকিস্তান একে একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন বলে দাবি করে। দীর্ঘদিনের এই সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন