ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
মেসিকে নিয়ে এশিয়ায় আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ যারা
ডুয়া ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে এখনও পাঁচ ম্যাচ বাকি থাকলেও আগেভাগেই মূল পর্বে জায়গা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রস্তুতি আরও জোরদার করতে অক্টোবর ও নভেম্বরে এশিয়া ও আফ্রিকার তিন দেশে প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। এ সফরে দলের সঙ্গে থাকবেন লিওনেল মেসিও, জানিয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’।
ফিফা উইন্ডোকে কেন্দ্র করে আগামী অক্টোবর মাসে চীন সফরে যাবে আর্জেন্টিনা। সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। এরপর নভেম্বরে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় সফর করে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে তারা।
জানা গেছে, ১১ নভেম্বর অ্যাঙ্গোলার স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে আয়োজন করা হবে বিশেষ এই প্রীতি ম্যাচটি। এ বিষয়ে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, “অ্যাঙ্গোলা ফুটবল প্রধান ফার্নান্দো আলভেসকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমাদের আলোচনায় ফুটবল উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো উঠে এসেছে।”
অ্যাঙ্গোলা ম্যাচের পর আর্জেন্টিনা যাবে কাতারে, যেখানে আরও একটি প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে।
বাছাইপর্বে আর্জেন্টিনার বাকি চারটি ম্যাচ জুন ও সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে। প্রতিপক্ষ—চিলি, কলম্বিয়া, ভেনেজুয়েলা ও ইকুয়েডর। সেগুলোর পর বিশ্বকাপের আগপর্যন্ত কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ নেই স্কালোনির দলের।
ফলে দীর্ঘ সময় ম্যাচ অনভ্যাসে না ভোগার লক্ষ্যেই আগেভাগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করে প্রস্তুত থাকতে চাইছে এএফএ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট