ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
ইউআইইউ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ডুয়া ডেস্ক: শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) অনির্দিষ্টকালের জন্য সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রোববার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপাচার্য, বিভিন্ন বিভাগের প্রধান এবং ডিনসহ মোট ১১ জন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার একযোগে পদত্যাগের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সোমবার (২৮ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।
এর আগে, শিক্ষার্থীদের আন্দোলনের জেরে শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের কাছে একযোগে পদত্যাগপত্র জমা দেন ইউআইইউ-র উপাচার্য, সকল ডিন ও বিভাগীয় প্রধানসহ মোট ১১ জন প্রশাসনিক কর্মকর্তা। নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত সব কার্যক্রম বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা