ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
অসম্পূর্ণ স্বপ্নের কথা জানালেন শাবানা
ডুয়া ডেস্ক : ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় কিংবদন্তি চিত্রনায়িকা শাবানা, যিনি তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। ক্যারিয়ারের সুসময়ে নিজেকে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।
২০০০ সালের পর তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান এবং ব্যক্তিগত কাজের সূত্রে মাঝে মাঝে দেশে এলেও সিনেমা জগতের মানুষের সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেননি।
কয়েক বছর আগে শাবানা দেশে এসে প্রকাশ করেছিলেন তার এক অপূর্ণ ইচ্ছার কথা, যা আজও তাকে ভাবায়।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘সুভাষ দত্ত আমাকে খুব পছন্দ করতেন। তিনি বলতেন তোমার মুখের আদলটা বেগম রোকেয়ার মতো। তার কথা শুনে আমি খুবই খুশি হয়েছিলাম। তিনি বলেছিলেন আমি বেগম রোকেয়া নিয়ে একটি সিনেমা বানাবো, সেখানে তুমি অভিনয় করবে।’
শাবানা জানান, এই কথাগুলো শুনে তার মন ভরে উঠেছিল। এমন একজন কিংবদন্তির সঙ্গে নিজের তুলনা করা সত্যিই আনন্দের বিষয় ছিল তার জন্য।
শাবানা আরও জানান, সুভাষ দত্ত ৩০ বছর আগে ‘বেগম রোকেয়া’ সিনেমার শুটিং শুরু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত এটি কখনো সম্পূর্ণ হয়নি। তিনি বলেন, ‘সেই অপূর্ণ ইচ্ছা আমাকে এখনও ভাবায়, আফসোস তৈরি হয়।’
বেগম রোকেয়া নামক সিনেমার মহরত হয়েছিল এবং এক দিনের শুটিংও হয়েছিল, তবে নানা কারণে এটি আর এগিয়ে যায়নি। যদিও শাবানা এই সিনেমার বন্ধ হওয়ার কারণ স্পষ্টভাবে উল্লেখ করেননি, তবে তার কথায় ধারণা করা যায় যে রাজনৈতিক কারণে ‘বেগম রোকেয়া’ চলচ্চিত্রটি আর এগোয়নি।
এখন প্রায় ২৫ বছর হয়ে গেছে শাবানা অভিনয় ছাড়ার পর, এবং সুভাষ দত্তও প্রয়াত হয়েছেন এক যুগ আগে। ফলে এটি স্পষ্ট, যে ‘বেগম রোকেয়া’ সিনেমা আর কখনো আলোর মুখ দেখবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস