ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
তদন্ত ছাড়াই চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের
ডুয়া ডেস্ক : চাকরি সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রস্তাবিত সংশোধিত আইনে বলা হয়েছে, তদন্ত ছাড়াই সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত বা অব্যাহতি দেওয়ার সুযোগ থাকবে। এমনকি মাত্র ৮ দিনের নোটিশেই কোনো কর্মচারীকে অব্যাহতি দিতে পারবে সরকার। অফিসের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া যাবে।
আইন সংশোধনের প্রস্তাব পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এটি মন্ত্রিসভার আলোচনায় উপস্থাপন করা হবে।
জানা গেছে, ১৯৭৯ সালের 'সরকারি কর্মচারী (বিশেষ বিধান) অধ্যাদেশ' অনুযায়ী যে বিধান ছিল, সেটি ২০১৮ সালে বাতিল হয়। এখন সেটিই আবার নতুন করে বর্তমান সরকারি কর্মচারী আইনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সূত্র জানায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে অনুপস্থিত ছিলেন অনেক প্রশাসনিক কর্মকর্তা। এ ছাড়া কর্মকর্তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব, সচিবালয়ে বিশৃঙ্খলাসহ বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার এমন উদ্যোগ নিচ্ছে।
প্রস্তাবিত খসড়ায় অভিযুক্ত কর্মচারীকে ২-৫ দিনের মধ্যে অভিযোগের জবাব বা ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগের জবাব না দিলে বা জবাব দেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে নির্দিষ্ট শাস্তি আরোপ করে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর সুযোগ দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী