ঢাকা, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
চীনের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ; আছে বিভিন্ন সুযোগ-সুবিধা
ডুয়া ডেস্ক: চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মতো জিয়াংসু বিশ্ববিদ্যালয়ও বিদেশি শিক্ষার্থীদের জন্য নানা ধরনের বৃত্তি প্রদান করে। তেমনই একটি হলো প্রেসিডেনশিয়াল স্কলারশিপ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
বৃত্তির সুযোগ-সুবিধা:প্রোগ্রামের স্তর অনুযায়ী সুবিধাগুলো ভিন্ন ভিন্ন। এর মধ্যে ইংরেজি মাধ্যমে স্নাতক ডিগ্রির ক্ষেত্রে প্রথম বছরে শিক্ষার্থীদের ১০,০০০ চায়নিজ ইউয়ান দেওয়া হবে।
প্রোগ্রামের বিষয়সমূহ:ইঞ্জিনিয়ারিং, বিমা, আর্থিক ব্যবস্থাপনা, অর্থনীতি, হিসাববিজ্ঞান, পরিসংখ্যান, অটোমেশন, বাণিজ্য, ব্যবসা প্রশাসন, বিপণন, মানবসম্পদ ব্যবস্থাপনা ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়াশোনার সুযোগ রয়েছে।
আবেদন যোগ্যতা:- স্নাতক: বয়স ২৫ বছরের কম
- স্নাতকোত্তর: বয়স ৩০ বছরের কম
- পিএইচডি: বয়স ৪০ বছরের কম
প্রয়োজনীয় কাগজপত্র:- বৈধ পাসপোর্টের কপি
- সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ট্রান্সক্রিপ্ট ও সনদ
- ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র
- পারিবারিক আর্থিক বিবরণী
- গবেষণা প্রস্তাব (স্নাতকোত্তর ও পিএইচডির জন্য)
- দুটি সুপারিশপত্র (স্নাতকোত্তর ও পিএইচডির ক্ষেত্রে)
আবেদন প্রক্রিয়া:আগ্রহী শিক্ষার্থীরাএই লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৫।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ আগস্ট)
- চেয়ারম্যান-মেম্বার পদে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা
- ফুল ফান্ডেড স্কলারশিপে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ
- ঢাবির সূর্যসেন হলে সমকামিতার অভিযোগে দুইজন আটক
- তৃতীয় লিঙ্গদের হেনস্তার শিকার ডাকসু নেতা জুবায়ের
- দেশের বাজারে ফের বেড়েছে সোনার দাম
- ‘গুলশানের চামেলি’ তে যৌনকর্মীর দালাল অ্যাডলফ খান
- নবম পে স্কেল বাস্তবায়ন চূড়ান্ত পর্যায়ে, যা জানালেন অর্থমন্ত্রী
- আজ শুক্রবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- জাপানে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ
- যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো