ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবির সুইমিংপুল সংস্কার ও পুনরায় চালুর দাবি গণতান্ত্রিক ছাত্র সংসদের
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল সংস্কার ও পুনরায় চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশাকে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি। এসময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের শিক্ষার্থী সোয়াদ হকের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবীও জানান।
স্মারকলিপি প্রদানকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ৫ টি দাবি তুলে ধরে- দাবিগুলো হলো- সোহাদের মৃত্যুর যথাযথ কারণ তদন্তপূর্বক নির্ণয় করা; সুইমিংপুলের সংস্কার কার্যাবলি দ্রুত শেষ করে তা পুনরায় চালু করে দেওয়া; সাঁতারসহ শরীরচর্চার বিভিন্ন বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো আন্তরিক হওয়া; সুইমিংপুল এলাকার নিরাপত্তা জোরদার করা এবং পর্যাপ্ত ইকুইপমেন্ট এবং ট্রেইনারের নিয়োগ বাস্তবায়ন করা।
এছাড়াও আরো কয়েকটি দাবিতে উপ-উপাচার্য এর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক আব্দুল কাদের। সেগুলো হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য সাতার প্রশিক্ষণের ব্যবস্থা করা; বহিরাগতদের কাছে ভাড়া ও সময়সীমা কমিয়ে এনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর