ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল চীন
ডুয়া ডেস্ক : চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে কোনো দেশ যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি না করে বিষয়টি নিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন দেশকে কড়া বার্তা দিয়েছে।
সোমবার (২১ এপ্রিল) রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সতর্কবার্তা দিয়েছে চীন।
দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ‘চীনের স্বার্থ ক্ষুণ্ন হয় এমন কোনো চুক্তিকে সমর্থন করে না চীন। প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশকে চীনের সঙ্গে বাণিজ্য কমানোর জন্য চাপ দিচ্ছে। যাতে দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে শুল্ক ছাড় পেতে পারে।
চীন পাল্টা বিবৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র তথাকথিত সমতার নামে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেছে এবং দেশগুলোকে জোরপূর্বক পারস্পরিক শুল্ক আলোচনায় আসতে বাধ্য করছে।
চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানায়, তারা নিজ দেশের অধিকার ও স্বার্থ রক্ষায় অনড় অবস্থানে আছে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে পারস্পরিক সংহতি জোরদার করতে চায়।
তবে ট্রাম্প প্রশাসন প্রায় ৫০টি দেশের সঙ্গে শুল্ক ছাড়বিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে জাপান ও ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্র থেকে খাদ্য ও অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর জন্য দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা করেছে।
সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ (ভিয়েতনাম, মালয়েশিয়া, কম্বোডিয়া) সফর করেন।
সফরকালে তিনি আঞ্চলিক সম্পর্ক জোরদার এবং একতরফা বাণিজ্যিক দমননীতির বিরুদ্ধে ঐক্য গঠনের জন্য দেশগুলোকে আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)