ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
'এ মুহূর্তে প্রাথমিকের শিক্ষকদের দশম গ্রেড প্রদান সম্ভব নয়'
ডুয়া নিউজ: এ মুহূর্তে সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান সম্ভব নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেছেন, 'প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গঠিত কনসালটেন্ট কমিটির মতে সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে শিক্ষকদের আলাদা বেতন কাঠামো প্রয়োজন। কিন্তু এ মুহূর্তে সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রদান সম্ভব নয়।'
শনিবার (১৯ এপ্রিল) মাগুরায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মাগুরা জেলার বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভা শেষে, সহকারী শিক্ষকদের দশম গ্রেডের জন্য আন্দোলন বিষয়ক সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এই মন্তব্য করেন।
ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, "বর্তমান বেতন কাঠামোতে সহকারী শিক্ষকদের যখন নিয়োগ হবে তখন তারা ১২ তম গ্রেডে নিয়োগ পাবেন। চার বছর শেষে সিনিয়র শিক্ষক হিসেবে ১১ তম গ্রেডে পদোন্নতি পাবেন। প্রধান শিক্ষকরা পাবেন দশম গ্রেড।"
উপদেষ্টা আরও বলেন, "মন্ত্রণালয় কনসালটেন্ট কমিটির সুপারিশ সমর্থন করে এবং তা বাস্তবায়নের চেষ্টা করছে।"
শিক্ষকদের বদলি প্রসঙ্গে ডা. বিধান রঞ্জন বলেন, "বদলির ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট নীতিমালার আলোকে স্বচ্ছভাবে বদলির চেষ্টা করছি।"
শহরে ছাত্রের তুলনায় শিক্ষক বেশি, গ্রামে ছাত্রের তুলনায় শিক্ষক কম-এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রাথমিক স্কুলের শিক্ষকগণ উপজেলার ভিত্তিতে নিয়োগ পান। ফলে তাদের উপজেলায় থাকা প্রয়োজন। এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- ফ্রান্স বনাম মরক্কো: সরাসরি দেখবেন যেভাবে