ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ব্রাজিলে খেলা বন্ধ রেখে ৪ আর্জেন্টাইন ফুটবলারকে আটক
ডুয়া ডেস্ক: ব্রাজিলের সাও পাওলোতে আর্জেন্টিনার ৪ নারী ফুটবলারকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ওই ফুটবলাররা আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে খেলেন। বর্ণবাদের অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে গত শনিবার সংবাদ সংস্থা এপিকে এই তথ্য জানায় সাও পাওলোর জননিরাপত্তা সচিবালয়।
গত শুক্রবারের সেই ম্যাচ সম্প্রচারের ফুটেজ ও স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, ব্রাজিল লেডিস কাপ সকার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিভার প্লেট ও ব্রাজিলের ক্লাব গ্রেমিও। রিভার প্লেটের ক্যান্ডেলা দিয়াজের বিরুদ্ধে একজন বল বয়কে বানরের অঙ্গভঙ্গি করার অভিযোগ আসার পর প্রথমার্ধ শেষেই খেলা বন্ধ হয়ে যায়।
এ ঘটনায় দিয়াজের সঙ্গে আটক করা হয়েছে তার সতীর্থ জুয়ানা ক্যাঙ্গারো, মিলাগ্রোস নাইকেন দিয়াজ এবং ক্যামিলা আয়লেন দুয়ার্তেকে। এসব ফুটবলারদের আইনজীবী থাইস সানকারি এপিকে এই তথ্য জানান। শনিবারও তাদেরকে আটকে রাখা হয়।
ওইদিন দিয়াজের আচরণের পর গ্রেমিওর খেলোয়াড়রা প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়ে যান। খেলা শুরুর পর রেফারি রিভার প্লেটের ছয়জনকে লাল কার্ড দেখান। ওই সময়ই ম্যাচটি শেষ করতে হয়। কারণ ম্যাচ খেলার জন্য তখন অতিরিক্ত ফুটবলার ছিল না।
খেলা বন্ধ হওয়ার আগে স্কোরে ১-১ সমতা চলছিল। তবে শেষমেশ ফলটা গ্রেমিওর পক্ষেই যায়। আজকের ফাইনালে খেলার কথা তাদেরই। আর দুই বছরের জন্য ব্রাজিল লেডিস কাপ থেকে নিষিদ্ধ করা হয়েছে রিভার প্লেটকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)