ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
বৈষম্যহীন কর ব্যবস্থার দিকে এগুচ্ছে এনবিআর
ডুয়া নিউজ : জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামীতে করহারে বৈষম্য থাকবে না। বৈষম্যহীন কর ব্যবস্থার দিকে এগুচ্ছে এনবিআর, এ লক্ষ্যে আমাদের কাজ চলমান।
রোববার (১৩ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
বিভিন্ন করহারের জন্য বিপাকে করদাতারা এমন অভিযোগের ভিত্তিতে এসব বলেন এনবিআর চেয়ারম্যান। অটোমেশনের বাধা দূর করার আশ্বাস দিয়ে তিনি বলেন, শীঘ্রই অটোমেশনে যাচ্ছে এনবিআর।
এনবিআর চেয়ারম্যান বলেন, কর আদায় কম, এটাকে বাড়াতে হবে। আমরা চাই কিছু কিছু বাড়িয়ে কাঙ্খিত রাজস্ব আদায় করতে। দেশের ১ কোটি ১৪ লাখ টিনধারী, এদের দুই তৃতীয়াংশ রিটার্ন দেয় না। আগামী বছর করযোগ্য সবার জন্য রিটার্ন বাধ্যতামূলক।
তিনি বলেন, অনেকে অভিযোগ দিচ্ছেন অটোমেশনের মূল বাধা এনবিআর থেকে, এটার সাথে আমি একমত। কিন্তু আগামীতে এ রাস্তা দূর করতে সর্বোত্তম কাজ করছি, সামনে এ বাধার কোনো সুযোগ থাকবে না।
তিনি আরও বলেন, আগামীতে আমাদের মূল রাজস্ব আসবে আয়কর ও ভ্যাট থেকে, শুল্ক থেকে না। শিল্প খাতের উন্নয়নে অনেকেই কর অবকাশ চান তাদের জন্য বলছি, কর অবকাশ নিয়ে চিন্তা করার কারণ নেই। আমরা কর অবকাশ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছি।
বৈষম্যহীন কর হবে এমনটা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা সবক্ষেত্রেই করহার সমান করার লক্ষ্যে কাজ করছি। আগামীতে এটা আমরা করব। আগামীতে করহারে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন কর ব্যবস্থার দিকেই আমরা এগুচ্ছি।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, এফবিসিসিআই’র সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানসহ প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)