ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বাণিজ্য যুদ্ধ
মার্কিন ডলারের বড় পতন, বাড়লো স্বর্ণের দাম
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ ঘিরে উত্তেজনা বাড়ায় শুক্রবার (১১ এপ্রিল) বিশ্ববাজারে মার্কিন ডলারের দামে বড় ধরনের পতন ঘটেছে। এই পরিস্থিতিতে নিরাপদ বিনিয়োগের সন্ধানে সুইস ফ্রাঙ্ক এবং সোনার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা—খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সপ্তাহের শুরুতে মার্কিন সরকারি বন্ডের দরপতনের পর ফের তা মাথাচাড়া দিয়েছে। এই অনিশ্চয়তায় বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ এড়িয়ে সুইস ফ্রাঙ্ক ও সোনায় বিনিয়োগ করছেন। এর প্রভাবে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ট্রয় আউন্স (প্রায় ২.৬৭ ভরি) সোনার দাম ৩,২০০ মার্কিন ডলার ছাড়িয়ে গেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৮১ হাজার ৯৮ টাকা। একই সঙ্গে সুইস ফ্রাঙ্ক পৌঁছেছে গত দশ বছরের সর্বোচ্চ মানে।
বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্ক দ্বন্দ্ব তীব্র হলে তা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই শঙ্কায় শেয়ারবাজার ও মুদ্রাবাজারে অস্থিরতা দেখা যাচ্ছে। তুলনামূলকভাবে স্থিতিশীল ও নিরাপদ বিনিয়োগের দিকে ঝুঁকে পড়েছেন বিনিয়োগকারীরা। এর ফলে সোনা ও সুইস ফ্রাঙ্কের চাহিদা বেড়ে গেছে। এতে আন্তর্জাতিক বাণিজ্যেও প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত