ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩
প্রবাসীদের ভোটের জন্য তিনটি পদ্ধতি বাছাই করা হয়েছে: ইসি
ডুয়া নিউজ: প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে একটি মাত্র পদ্ধতি যথাযথ নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, এ কারণে নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য তিনটি সম্ভাব্য পদ্ধতি বাছাই করেছে।
বুধবার (০৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।
নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের ভোটের জন্য নির্বাচন কমিশন যে তিনটি পদ্ধতি বিবেচনায় নিয়েছে সেগুলো হলো— পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং। তবে এসব পদ্ধতিতে ভোট দিতে হলে প্রবাসীদের সংশ্লিষ্ট বিদেশি দেশ থেকেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
মোঃ সানাউল্লাহ জানান, “বাংলাদেশের জন্য কোনো একটি পদ্ধতিতে ভোট সম্ভব নয়। তাই মিশ্র পদ্ধতি অনুসরণ করবে ইসি। কারণ দেশভেদে ভোটের পরিবেশ ভিন্ন। তবে তিনটি পদ্ধতি নিয়ে মব টেস্টিং করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।”
তিনি আরও জানান, “প্রবাসীদের ভোট পদ্ধতির ইতিবাচক ও নেতিবাচক ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য অ্যাডভাইজার পরিষদ গঠন করা হবে। এ পরিষদের রিপোর্ট অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।”
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, “চলতি বছরে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাকে নির্বাচন কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫