ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৯ শতাংশ: এডিবি
ডুয়া নিউজ: এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) জানিয়েছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩.৯ শতাংশ বাড়বে। এই প্রবৃদ্ধির হার দক্ষিণ এশিয়ার গড় প্রবৃদ্ধির তুলনায় অনেক কম। দক্ষিণ এশিয়ায় গড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এডিবি।
আজ বুধবার (৯ এপ্রিল) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়ার বিভিন্ন দেশের ২০২৫ ও ২০২৬ অর্থবছরের প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে আগামী অর্থবছর (২০২৫-২৬) জিডিপি প্রবৃদ্ধি ৫.১ শতাংশে পৌঁছাতে পারে বলে অনুমান করেছে এডিবির।
এর আগে চলতি অর্থবছরের জন্য এডিবি ৪.৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। তবে এপ্রিল সংস্করণে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) পর্যালোচনায় দেখা গেছে, এ সময়ে দেশের অর্থনীতি তুলনামূলকভাবে ধীরগতিতে এগিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক দুর্যোগ, শ্রমিক অসন্তোষ এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়েছে। তবে উৎপাদন খাতের স্থিতিশীলতা বজায় থাকায় পরবর্তী প্রান্তিকে প্রবৃদ্ধি বাড়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক