ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারের নেগেটিভ ইক্যুইটি কমাতে বিএসইসি’র উদ্যোগ
ডুয়া নিউজ: দেশের শেয়ারবাজারে দীর্ঘদিনের একটি সংকট নেগেটিভ ইক্যুইটি—যার কারণে হাজার হাজার বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে।
সম্প্রতি বিএসইসি অর্থ বিভাগের কাছে আনুষ্ঠানিকভাবে একটি প্রস্তাবনা পাঠিয়েছে, যেখানে নেগেটিভ ইক্যুইটির বোঝা কমানোর জন্য নীতিগত ও আর্থিক সহায়তা চাওয়া হয়েছে। কমিশন মনে করে, এই সমস্যা সমাধান না হলে বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়।
নেগেটিভ ইক্যুইটি কী?নেগেটিভ ইক্যুইটি হচ্ছে সেই অবস্থা, যেখানে একজন বিনিয়োগকারীর ব্রোকারেজ অ্যাকাউন্টে থাকা শেয়ারের বর্তমান বাজারমূল্য তার প্রাথমিক বিনিয়োগমূল্য বা দায়ের তুলনায় কম। ফলে তিনি কার্যত লোকসানে থাকেন এবং অনেক সময় বিক্রিও করতে পারেন না।
বিএসইসি জানিয়েছে, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া মার্জিন ঋণের কারণে অনেক বিনিয়োগকারী এখনো বিপুল লোকসানে রয়েছেন, যা বাজারে তারল্য সংকট ও মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ডিএসই ও সিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলোর পক্ষ থেকে ১ লাখ ৭৪ হাজার ৪৬৭টি মার্জিন বিও হিসাব থেকে বিনিয়োগকারীদের মোট মার্জিন ঋণের পরিমাণ ১৮ হাজার ১২৮ কোটি ৭০ লাখ টাকা।
মার্জিন ঋণের মধ্যে ডিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলো ১১ হাজার ৫৪৫ কোটি টাকা মার্জিন ঋণ দিয়েছে এবং তাদের অপরিবর্তিত নেগেটিভ ইক্যুইটি ৬ হাজার ৩৩৬ কোটি ১৩ লাখ টাকা। সিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলো এবং মার্চেন্ট ব্যাংকগুলোরেও একইভাবে মার্জিন ঋণের পরিমাণ উল্লেখযোগ্য।
এদিকে, বিএসইসির পক্ষ থেকে গত ২৭ মার্চ জারি করা নির্দেশনা অনুযায়ী, আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রভিশনিংয়ের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিএসইসি আশা করছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আন্তরিক সহযোগিতায় তারা উদ্ভুত নেগেটিভ ইক্যুইটি সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)