ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঈদ উপহার পেল ফেলানীর পরিবার
ডুয়া ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের হাতে নিহত ফেলানীর পরিবারের জন্য ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনায় ফেলানীর বাবা নুর ইসলামের হাতে আর্থিক সহায়তার চেক এবং ঈদ উপহার তুলে দেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম ও জেলা সমাজসেবা দপ্তরের উপপরিচালক মুহাম্মদ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
ঈদ উপহার হিসেবে ফেলানীর পরিবারের জন্য জেলা পরিষদ থেকে ৩০ হাজার টাকার চেক এবং জেলা সমাজসেবা কার্যালয় থেকে ঈদের পোশাক ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়। ফেলানীর বাবা নুর ইসলাম জানান, ঈদে এভাবে নগদ টাকা ও পোশাক পেয়ে তিনি অনেক খুশি হয়েছেন এবং এই অর্থ দিয়ে পরিবারসহ ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবেন।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম বলেন, "স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে ফেলানীর পরিবারকে এই সহায়তা দিতে পেরে আমি খুবই আনন্দিত।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল