ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুক্রবার
ডুয়া ডেস্ক: চীন সরকারের আমন্ত্রণে আগামীকাল বুধবার (২৬ মার্চ) চার দিনের সফরে চীনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ২৮ মার্চ শুক্রবার সকালে দ্বি-পাক্ষিক বৈঠক।
মঙ্গলবার (২৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই সফরের মূল লক্ষ্য হবে অর্থনৈতিক বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া, পাশাপাশি কয়েকটি এমওই (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এছাড়া চীনের ব্যবসায়ী মহলের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হবে।
শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা তার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে স্বাধীনতা দিবস এবং ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানাবেন, সেইসঙ্গে সরকারের কার্যক্রমও তুলে ধরবেন। তিনি বলেন, "ভারত-চীন উভয় দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা তাদের বন্ধু হিসেবে দেখি।"
এ সময় প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের