ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ দেবে যবিপ্রবি, আবেদন শেষ যেদিন
ডুয়া ডেস্ক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগের জন্য একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রোববার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আহসান হাবীব স্বাক্ষরিত পত্রে এই বিজ্ঞপ্তি জানানো হয়। এসব পদে আবেদন করার শেষ তারিখ আগামী ২৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
১. অধ্যাপক
(ক) পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(খ) ইংরেজি বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(গ) ফার্মেসী বিভাগ, ০২ টি স্থায়ী পদ (যোগ্য প্রার্থী অপ্রাপ্যতার ক্ষেত্রে ০১টি পদের বিপরীতে ০১টি অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেয়া হবে)।
(ঘ) ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
বেতন স্কেলঃ ৫৬৫০০-৭৪৪০০/- (৩য় গ্রেড)।
২. সহযোগী অধ্যাপক
(ক) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ স্থায়ী পদ।
(খ) কেমিকৌশল বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(গ) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ০১ টি স্থায়ী পদ (যোগ্য প্রার্থী অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের বিপরীতে অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেয়া হবে)।
(ঘ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ (যোগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের বিপরীতে অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেয়া হবে)।
(ঙ) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ (যোগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের বিপরীতে অস্থায়ীভাবে প্রভাষক নিয়োগ দেয়া হবে)।
(চ) ম্যানেজমেন্ট বিভাগ, ০২টি স্থায়ী পদ।
(ছ) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
বেতন স্কেলঃ ৫০০০০-৭১২০০/- (৪র্থ গ্রেড)।
৩. সহকারী অধ্যাপক
(ক) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০২টি স্থায়ী পদ।
(খ) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(গ) ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
বেতন স্কেলঃ ৩৫৫০০-৬৭০১০/- (৬ষ্ঠ গ্রেড)।
৪. প্রভাষক
(ক) ফলিত পরিসংখ্যান ও ডাটা সায়েন্স বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(খ) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি স্থায়ী পদ।
(গ) ম্যানেজমেন্ট বিভাগ, ০৩ টি স্থায়ী পদ।
(ঘ) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ, ০২ টি পদ (০১টি স্থায়ী ও ০১ টি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী)।
(ঙ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০১ টি অস্থায়ী পদ (সহযোগী অধ্যাপক পদের বিপরীতে)।
(চ) ফিশারীজ এন্ড মেরীন বায়োসায়েন্স বিভাগ, ০২ টি অস্থায়ী পদ (শিক্ষাছুটির বিপরীতে)।
(ছ)) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, ০২ টি পদ (০১ টি স্থায়ী এবং ০১ টি সহযোগী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী)।
(জ) ফার্মেসী বিভাগ, ০৪টি অস্থায়ী পদ (০৩ টি শিক্ষাছুটির বিপরীতে ও ০১ টি অধ্যাপক পদের বিপরীতে)।
(ঝ) অনুজীব বিজ্ঞান বিভাগ, ০৪টি পদ (০২ টি স্থায়ী পদ ও ০২ টি শিক্ষাছুটির বিপরীতে অস্থায়ী)।
(ঞ) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, ০২ টি স্থায়ী পদ।
(ট) ইন্ডাস্ট্রিয়াল এড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ০৩ টি অস্থায়ী গদ (শিক্ষাছুটির বিপরীতে)।
বেতন স্কেলঃ ২২০০০-৫৩০৬০/- (৯ম গ্রেড)।
শর্তাবলী:
আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ ক্রমিক নম্বর ০১ ও ০২ এর জন্য ০৭ সেট এবং ক্রমিক নম্বর ০৩ ও ০৪ এর জন্য ৪ সেট আবেদন রেজিস্ট্রার, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর-৭৪০৮ বরাবরে আগামী ২৩ এপ্রিলের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে।
আবেদন ফরম ও যোগ্যতার বিস্তারিত বিবরণ যবিপ্রবি রেজিস্ট্রারের কার্যালয় অথবা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.just.edu.bd থেকে সংগ্রহ করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন