ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ
ডুয়া নিউজ: নারী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ক্রিকেটের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শিরোপানির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ-ভারত মুখোমুখি হবে সোমবার। শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ দল নেপালকে ৯ উইকেটে হারিয়েছে।
কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ কমে এসেছিল ১১ ওভারে।
শুরুতে ব্যাট করতে নামা নেপালের কেবল একজন ব্যাটারই ব্যক্তিগত সংগ্রহ দুই অঙ্কের ঘরে নিতে পারেন। ১২ বলে ১১ রান করা সাব্রিতি ধামি রান আউট হন। এর বাইরে দ্বিতীয় সর্বোচ্চ ১১ বলে ৯ রান করেন পূজা মাহোতো। বাংলাদেশের পক্ষে ৩ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন ফারজানা ইয়াসমিন।
রান তাড়ায় নেমে কোনো উইকেট না হারিয়েই ৪৬ রান করে বাংলাদেশ। ২১ বলে ১৮ রান করে কুশুম গুদারের বলে বোল্ড হন তিনি। তবে ফাহমিদা ছোঁয়াকে সঙ্গে নিয়ে বাকি পথটা পাড়ি দেন সুমাইয়া আক্তার সুবর্ণা। ৩২ বলে ২৬ রান করে ফাহমিদা ও ৬ বলে ১০ রানে অপরাজিত থাকেন সুবর্ণা।
এর আগে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।
প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের