ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ঈদে নিরাপত্তায় সরব সরকার; ফিটনেসবিহীন গাড়ি চলাচল রোধে যৌথ অভিযান
ডুয়া নিউজ : আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে সরব সরকার। ঈদে সড়কে শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও নিরাপদ যাত্রা নিশ্চিতে লক্কর-ঝক্কর, ফিটনেসবিহীন বাস চলাচল রোধে যৌথ অভিযান শুরু হয়েছে।
গাবতলী বাস টার্মিনাল থেকে আমিনবাজার ও বেড়িবাঁধ পর্যন্ত বিভিন্ন গ্যারেজ ও যানবাহনের বডি তৈরির প্রতিষ্ঠানে যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ শনিবার (২২ মার্চ) বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে বিআরটিএ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ যৌথভাবে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করে। গাবতলী বেড়িবাঁধ এলাকায় গাড়ির বডি তৈরির প্রতিষ্ঠান মাওয়াহীদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই অভিযান শুরু হয়।
অভিযানে মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. রাহাত গাওহারীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।
দেশের প্রচলিত আইনে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করা শাস্তিযোগ্য অপরাধ। বিআরটিএর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১২ মার্চ পর্যন্ত দেশে নিবন্ধিত আনফিট গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১১ হাজার ১৪১। তবে এর মধ্যে কিছু যানবাহন বর্তমানে রাস্তায় চলাচল করে না।
বিআরটিএর হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে ফিটনেসবিহীন যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্য। পর্যালোচনায় দেখা গেছে, ২০,৮৬৮টি বাস, ১১,১৮৫টি মিনিবাস, ৫৭,০৪১টি ট্রাক, ৭৩,০০৭টি প্রাইভেটকার, ৩০,৫৩৮টি মাইক্রোবাস, ৭২,১৫৯টি পিকআপ ভ্যান, ৩৯,৫৯১টি ট্রাক্টর, ১৪,৩৮০টি হিউম্যান হলার, ৩,৮১১টি অ্যাম্বুলেন্স এবং ২,০৫,৬৪৭টি অটোরিকশার ফিটনেস বা হালনাগাদ ফিটনেস সনদ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?