ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ঈদযাত্রায় উত্তরাঞ্চলের সড়কে ৫০ পয়েন্টে যানজটের শঙ্কা
ডুয়া ডেস্ক : এবারের ঈদযাত্রায় উত্তরাঞ্চলের মহাসড়কে অন্তত ৫০টি স্থানে যানজটের শঙ্কা তৈরি হয়েছে। তবে সড়ক বিভাগ জানিয়েছে, যেসব স্থানে নির্মাণকাজ চলছে, সেখানে বিকল্প সড়কের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়া সড়কে শৃঙ্খলা ফেরাতে অতিরিক্ত জনবল নিয়োগের কথাও জানিয়েছে হাইওয়ে পুলিশ। তবে ইজিবাইকের দৌরাত্ম্য, রাস্তার ওপর বাজার বসানো, অবৈধ যানবাহন স্ট্যান্ড এবং ভাঙ্গা ও সরু রাস্তার মতো সমস্যাগুলো নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ রয়ে গেছে।
সাধারণ সময়ে যমুনা সেতু দিয়ে প্রতিদিন গড়ে ২১ হাজার যানবাহন চলাচল করলেও, ঈদের সময় এই সংখ্যা দ্বিগুণ বা তারও বেশি হয়ে যায়। গত বছরের ঈদ মৌসুমে একদিনে ৫৬ হাজার যানবাহন যমুনা সেতু পাড়ি দিয়েছিল।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, সিরাজগঞ্জের জোড়া ব্রিজ ও হাটিকুমরুল গোলচত্বর, বগুড়ার চান্দাইকোনা এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জ-পলাশবাড়ীসহ উত্তরাঞ্চলের অন্তত ৫০টি পয়েন্টে যানজটের আশঙ্কা রয়েছে। তবে ভোগান্তি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাসেক সড়ক নির্মাণ প্রকল্পের পরামর্শক হারুন অর রশিদ জানিয়েছেন, ফ্লাইওভারসহ বিভিন্ন নির্মাণকাজ চলমান থাকলেও পাশেই বিকল্প সড়ক চালু করা হয়েছে।
এদিকে, যাত্রীদের অভিযোগ রাস্তার ওপর হাট-বাজার, অবৈধ স্ট্যান্ড এবং অতিরিক্ত যানবাহনের কারণে তাদের ভোগান্তি পোহাতে হয়।
বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানিয়েছেন, উত্তরাঞ্চলের ৪৩৩ কিলোমিটার মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৪ হাজার পুলিশ সদস্য কাজ করবেন। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের