ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২
আবদুল হামিদের জন্য নিকুঞ্জের চেহারা যেভাবে বদলে দেওয়া হয়
ডুয়া ডেস্ক : বঙ্গভবনে এক দশকেরও বেশি সময় কাটিয়ে ২০২৩ সালের এপ্রিলে রাজধানীর অন্যতম অভিজাত এলাকা নিকুঞ্জে বসবাস শুরু করেন হাসিনা সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। তবে তার আগেই পুরো এলাকায় ব্যাপক পরিবর্তন আনা হয়।
সাবেক রাষ্ট্রপতিকে খুশি করতে নিকুঞ্জকে নতুন রূপে সাজানো হয়। ফুলবাগান, ওয়াকওয়ে থেকে শুরু করে পরিপাটি রাস্তা নির্মাণ করা হয়। পরিত্যক্ত নিকুঞ্জ খালও নতুন করে রূপান্তরিত হয় দৃষ্টিনন্দন পদ্মফোটা লেকে।
জানা যায়, রাজউকের তত্ত্ববাধানে প্রকল্প বাস্তবায়ন করে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড। এতে ২৪ কোটি টাকারও বেশি অর্থ খরচ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের সুখবিলাসের জন্য নিকুঞ্জ এলাকাজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ চালানো হয়। তিনি বঙ্গভবন ছেড়ে নিকুঞ্জে চলে আসার আগেই তার বাড়ির সামনের খাল সংস্কারের জন্য সরকারের পক্ষ থেকে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়। প্রকল্পের অংশ না হলেও, পূর্বাচল নতুন শহরের জন্য খননকৃত একশ ফুট চওড়া খাল খনন প্রকল্পের আওতায় ওই খালটি সংস্কার করা হয়।
রাজউক সূত্র জানায়, ১৯৯৬ সালে সংসদ-সদস্য নির্বাচিত হওয়ার পর এমপি কোটায় নিকুঞ্জ-১ (দক্ষিণ) আবাসিক এলাকায় প্লট বরাদ্দের আবেদন করেন আবদুল হামিদ। সে অনুযায়ী ৯৭ সালের ৫ অক্টোবর তাকে তিন কাঠা আয়তনের একটি প্লট বরাদ্দ দেওয়া হয়। পরে ২০১১ সালে সেখানে বাড়ি নির্মাণের জন্য তিনি নকশা অনুমোদন নেন। সর্বমোট সাড়ে চার লাখ টাকায় প্লট রেজিস্ট্রি করেন আবদুল হামিদ।
আবদুল হামিদ সপরিবারে নিকুঞ্জের বাড়িতে ওঠার পর এলাকাটি রীতিমতো নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ছাড়া সাধারণের প্রবেশে ব্যাপকভাবে কড়াকড়ি আরোপ করা হয়। তবে পট পরিবর্তনের পর আবদুল হামিদ পালিয়ে গেলে আলোচিত বাড়িটি এখন পরিত্যক্ত হয়ে পড়েছে।
বর্তমানে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনতা হামিদের বাড়ি একনজর দেখতে আসছেন। কেউ ছবি তুলছেন, আবার কেউ বাড়ি ও আশপাশের এলাকার ভিডিও ইউটিউবে আপলোড করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঈদ সালামি কত টাকা দেবেন?
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ড. ওবায়দুল ইসলাম
- ঈদ উপলক্ষে তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন ঢাবি'র নতুন ভিসি
- মধ্যরাতের আগেই ঝড়ের শঙ্কা চার অঞ্চলে