ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
ফতেহ আলীর 'স্পিরিট অব জুলাই কনসার্ট' শুল্ক-করমুক্ত
ডুয়া নিউজ : জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহিদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ঢাকায় কনসার্টে গান গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। আগামী ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে “স্পিরিট অব জুলাই কনসার্টটি” অনুষ্ঠিত হবে। এই কনসার্ট থেকে আয় হওয়া সব অর্থ শহিদ ও আহত ব্যক্তিদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা “জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন”-এ দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ইতোমধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছে আযোজক প্ল্যাটফর্ম “স্পিরিটস অব জুলাই”।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে। বিক্রিত টিকিটের পুরো অর্থ জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে। এর জন্য কনসার্ট আয়োজনে আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষ কোনো ভাড়া নেবেন না।
আদেশে বলা হয়েছে, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টোডিয়ামে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘স্কাইট্র্যাকার লিমিটেড’ কর্তৃক আয়োজিত ‘একোস অব রেভ্যুলিউশন’ কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও সম্পূরক শুল্ক হতে অব্যাহতি দেওয়া হলো। কনসার্টটি আয়োজনে বাংলাদেশ আর্মি স্টোডিয়াম, রাহাত ফাতেহ আলী খানের দলসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তি এবং সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আয়োজনে সহযোগিতা করছেন। এই আয়োজনে বিক্রিত টিকিটের সব অর্থ জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের পরিবারের কল্যাণে ব্যবহৃত হবে। এটি একটি অ-লাভজনক আয়োজন। সেহেতু, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআর কনসার্টটি আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক শর্ত পরিপালন সাপেক্ষে অব্যাহতি প্রদান করল।
শর্তের মধ্যে রয়েছে—মূসক আইনের ধারা ৯২ অনুযায়ী সংশ্লিষ্ট কমিশনার এই আদেশের মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্ক মুক্তভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করবেন; কনসার্টটি মূসক ও প্রযোজ্য সম্পূরক শুল্ক মুক্তভাবে প্রদর্শনের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অভিযোগ আপত্তি উত্থাপিত হলে সেক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধযোগ্য হবে।
অপরদিকে, ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ আয়োজনকে কেন্দ্র করে বিমানবন্দর সড়কে যান চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই দিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। যানজট এড়াতে এ সময় টোল ছাড়াই বিমানবন্দর, কুড়িল এবং বনানী র্যাম্প ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে চলাচলের সুযোগ থাকবে। ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আর্মি স্টেডিয়ামের আশপাশের সড়কগুলোর যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। টঙ্গী-উত্তরা থেকে গুলশান, বনানী ও মহাখালী অভিমুখী যানবাহন স্টাফ রোড রেলগেট থেকে নেভি হেডকোয়ার্টার্স পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এছাড়া উত্তরা থেকে এয়ারপোর্ট হয়ে গুলশান ও বনানীগামী যানবাহন রেডিসন হোটেলের আগে ইউটার্ন অথবা বনানী ওভারপাসের নিচের ইউলুপ দিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠার সুযোগ পাবে। ইসিবি চত্বর থেকে বনানীগামী যানবাহনের জন্য কুর্মিটোলা হাসপাতালের সামনের র্যাম্প ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা