ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
দেশে আরও এক বিশ্ববিদ্যালয়ের অনুমোদন
ডুয়া নিউজ : সরকার নতুন করে আরও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের নাম হবে ‘গ্রামীণ ইউনিভার্সিটি, ঢাকা’।
সোমবার (১৭ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় ২২টি শর্তে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আশরাফুল হাসানকে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন গ্রামীণ ট্রাস্টের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। এই অনুমোদনের ফলে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬টি।
বিশ্ববিদ্যালয়টিকে যে শর্তগুলো দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে—সাত বছরের জন্য সাময়িক অনুমতি, কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন, ন্যূনতম তিনটি অনুষদ এবং ছয়টি বিভাগ থাকতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে অন্তত দেড় কোটি টাকা কোনো তফসিলি ব্যাংকে জমা রাখা বাধ্যতামূলক। এরকম ২২টি শর্ত পূরণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
জানা গেছে, গত জানুয়ারিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি প্রতিনিধি দল রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাস পরিদর্শন করে। পরিদর্শন শেষে তারা তাদের প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়। যাচাই-বাছাই শেষে দুই মাস পর শিক্ষা মন্ত্রণালয় নতুন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের