ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
প্রাথমিক বিদ্যালয়ের সময় ৫ ঘণ্টা করার দাবি
ডুয়া নিউজ : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময় ৫ ঘণ্টা করার দাবি জানিয়েছেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে বলা হয়, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করতে হবে। সহকারী শিক্ষক এন্ট্রি পদ ধরে শতভাগ পদোন্নতি দ্রুত চালু করতে হবে। সহকারী প্রধান শিক্ষকের পদ বাতিল করতে হবে ।
সংবাদ সম্মেলনে আরো বলা হয় , টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনঃবহাল করতে হবে এবং সহকারী শিক্ষকদের ১০ বছর ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান করতে হবে। বিদ্যালয়ের সময় সূচি ১০টা থেকে ৩টা পর্যন্ত নির্ধারণ করতে হবে।
আগামী ৯ জানুয়ারির মধ্যে শিক্ষকদের দাবি মানা না হলে ১০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ, মো. মুনির হোসেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি শাহিনুর আল-আমীন, আনিসুর রহমান, তপন কুমার মন্ডল এবং জাতীয় প্রাথমিক শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আকতার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- টানা ৫ দিনের বড় ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ এপ্রিল)
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ব্রাজিল
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর ট্রাস্ট
- বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
- ৩০ সেকেন্ডের ভিডিওতে চমক দিলেন পরীমনি
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- সংসদ গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ
- জেলাভিত্তিক পুলিশ নিয়োগ, দেখে নিন কোথায় কত পদ
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ
- ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দিতে পারবে, জানালেন শিক্ষামন্ত্রী
- ২০২৬ এইচএসসি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
- সংসদে অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি