ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
গুমের ঘটনায় জড়িত ২০ সেনা-পুলিশ কর্মকর্তার পাসপোর্ট স্থগিত
ডুয়া নিউজ: স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ২০ জন সরকারি কর্মকর্তার তালিকায় গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের পাসপোর্ট স্থগিত করা হয়েছে এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর আগে সাবেক ২২ সেনা এবং দুই পুলিশ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছিল।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
গুম সংক্রান্ত অভিযুক্ত ২০ জনের মধ্যে বেশিরভাগই র্যাবের সদস্য ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো র্যাবের সাবেক ডিজি মোখলেছুর রহমান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও ড. বেনজীর আহমেদ, সাবেক এডিজি জিয়াউল আহসান এবং কর্নেল তোফায়েল মোস্তুফা সারওয়ার।
এছাড়া আরও কিছু প্রাক্তন কর্মকর্তা, যেমন সাবেক পুলিশ কমিশনার এবং গোয়েন্দা কর্মকর্তাদের নামও তালিকাতে অন্তর্ভুক্ত রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী সংশ্লিষ্ট ২০ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাসপোর্ট স্থগিত করা হয়েছে। এজন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা যেন দেশত্যাগ করতে না পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- এসএসসি পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ