ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
করোনা ভ্যাকসিন কেনায় ২২ হাজার কোটি আত্মসাতের অভিযোগ সালমানের বিরুদ্ধে
ডুয়া ডেস্ক : বেক্সিমকো ফার্মা লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়ে ২২ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
আজ সোমবার (১৭ মার্চ) সাংবাদিকদের বিষয়টি জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি টিকা কেনার জন্য সরবরাহকারী হিসেবে অন্তর্ভুক্ত হয় বাংলাদেশের বেক্সিমকো ফার্মাকে।
অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ সরকার, বেক্সিমকো এবং সেরাম ইনস্টিটিউটের মধ্যকার টিকা কেনার চুক্তিতে সরকারি ক্রয়বিধি অনুসরণ করা হয়নি। যৌক্তিক কারণ ছাড়াই টিকা আমদানিতে তৃতীয় পক্ষ হিসেবে বেক্সিমকোকে অন্তর্ভুক্ত করায় বাংলাদেশকে অন্যান্য দেশের তুলনায় বেশি মূল্যে সেরামের টিকা কিনতে হয়েছে। যদি সরকার সরাসরি সেরাম ইনস্টিটিউট থেকে টিকা আমদানি করত, তাহলে প্রতি ডোজে সাশ্রয় হওয়া অর্থ দিয়ে আরও ৬৮ লাখ ডোজ টিকা কেনা সম্ভব হতো।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস প্রতি ডোজ টিকা থেকে অন্যান্য ব্যয় মিটিয়ে ৭৭ টাকা করে লাভ করেছে। বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) কর্মকর্তা মইদুল ইসলাম এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে, করোনা ভ্যাকসিন সংক্রান্ত দুর্নীতির পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে একটি সিন্ডিকেট কাজ করেছে, যা অন্তত ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এই শক্তিশালী সিন্ডিকেটের কারণেই বঙ্গভ্যাক্সের কার্যক্রম বাধাগ্রস্ত হয়।
এ বিষয়ে আক্তার হোসেন বলেন, “কীভাবে এসব টাকা আত্মসাৎ হয়েছে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না। আমরা অনুসন্ধান শেষে বিস্তারিত জানাবো।”
উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে নৌ-পথে পালানোর চেষ্টাকালে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ