ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ব্রাজিলের জন্য বিশ্বকাপের পথ আরও কঠিন
ডুয়া ডেস্ক : ফুটবলের শক্তিশালী দল ব্রাজিল এবার ক্রিকেটেও নিজেদের পরিচিত করতে চেয়েছিল। তাই তারা আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অংশগ্রহণ করে। তবে, তিনটি ম্যাচ খেলার পর দুটিতেই হার মেনে তারা বিশ্বকাপের পথে অনেকটাই পিছিয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) বুয়েনস আইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে কানাডার নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলতে নামে ব্রাজিল। সেলেসাওরা ৭ উইকেটে হেরে যায়।
প্রথমে ব্যাটিং করে ১৭.১ ওভারেই সবকটি উইকেট হারিয়ে ৫৬ রান করে ব্রাজিল। রবার্ট অ্যাবেরি সর্বোচ্চ ১৬ রান করেন, এবং ক্যাতোলিনা ন্যাসেমিন্ট ১৩ বল খেলে ১১ রান করেন।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কানাডা ১৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় অর্জন করে। হাবিবা বাদর ২১ রান এবং বান্দনা মাহাজন ১০ রান করে অপরাজিত থাকেন।
এটি ব্রাজিলের তৃতীয় ম্যাচ ছিল, যেখানে একমাত্র জয়ে তারা ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছে। এর ফলে গ্লোবাল কোয়ালিফায়ারে তাদের পথ অনেকটাই কঠিন হয়ে গেছে।
এই বাছাই পর্বে আমেরিকা অঞ্চল থেকে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র এবং কানাডা অংশ নিয়েছে, যেখানে শীর্ষ দল গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও কানাডা গ্লোবাল কোয়ালিফায়ারের দিকে এগিয়ে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)