ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
রিকশা হারিয়ে বিপাকে হাসু মিয়া, পাশে দাড়ালেন ঢাবির সূর্যসেন হল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের নেক্সাসের দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে বাজার আনা নেওয়া করেন মো: আব্দুল হাসেম (হাসু মিয়া)। দীর্ঘসময় ধরে থাকেন হলের মসজিদে। ফলে হলের সাথে তাঁর গড়ে উঠেছে এক আত্মিক সম্পর্ক।
গত ০১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল গেটে রিকশা রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান মো: আব্দুল হাসেম। ফিরে এসে দেখেন তাঁর আয়ের একমাত্র অবলম্বন রিকশাটা হারিয়ে গেছে।
স্ত্রী, চার কন্যাসহ পরিবারের ছয় সদস্যের পরিবারের খরচ চলে এই রিকশার আয়ে। কিন্তু আয়ের একমাত্র মাধ্যম রিকশা হারিয়ে পথে বসার উপক্রম হয় আব্দুল হাসেমের।
বিষয়টি নজরে আসে সূর্যসেন হলের জাতীয়তাবাদী পরিবারের সাবেকদের নজরে। হাসু মিয়ার কষ্ট লাঘবে জাতীয়তাবাদী পরিবারের সাবেকদের তত্ত্বাবধানে একটি রিকশা উপহারের উদ্যোগ নেয়া হয়।
পরে আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আব্দুল হাসেমকে একটি রিকশা উপহার দেয় জাতীয়তাবাদী পরিবারের সাবেকরা।
জানা গেছে, এই কাজে সার্বিক সহযোগিতা করেছেন মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের অর্থ সম্পাদক শিপন মিয়া, ছাত্রদলকর্মী শাকিল আহাম্মেদ। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ও সূর্যসেন হলের সহ সভাপতি মল্লিক ওয়াসি উদ্দিন তামি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ