ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিশ্ববিদ্যালয়ের বাসে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি, ছাত্র বহিষ্কার
ডুয়া নিউজ : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বাসে নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে প্রাণেশ চৌধুরী নামের এক শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাণেশ চৌধুরী যন্ত্রকৌশল বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
চুয়েট স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির সদস্যসচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার স্টুডেন্ট ডিসিপ্লিন কমিটির ২৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে তৃতীয় বর্ষের টার্ম–২ থেকে চতুর্থ বর্ষের টার্ম–১ পর্যন্ত সব একাডেমিক কার্যক্রমে বহিষ্কার করা হলো। পাশাপাশি চুয়েটের সব যানবাহন ব্যবহারের ক্ষেত্রে তাঁকে আজীবন বহিষ্কার করা হলো। অভিযুক্ত শিক্ষার্থী যদি তাঁর আইনসম্মত অভিভাবকের উপস্থিতিতে ২০ মার্চের মধ্যে ৩০০ টাকার নন–জুডিশিয়াল স্ট্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে অংশগ্রহণ না করার মর্মে মুচলেকা দেন, তবে চতুর্থ বর্ষের টার্ম–১–এর বহিষ্কারাদেশ স্থগিত থাকবে। কিন্তু ভবিষ্যতে শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে এ বহিষ্কারাদেশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। অভিযুক্ত শিক্ষার্থী চাইলে আগামী ১৫ দিনের মধ্যে একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান বরাবর শাস্তির বিষয়ে আপিল করতে পারবেন।
জানা গেছে, গত বছরের ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের মাতামুহুরি নামের বাসে এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন প্রাণেশ চৌধুরী। এ ঘটনায় অভিযুক্তের শাস্তি দাবি করে ছাত্রকল্যাণ অধিদপ্তর বরাবর আবেদন করেন ভুক্তভোগী শিক্ষার্থী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)