ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস হলেন বর্ষসেরা ফুটবলার
ডুয়া নিউজ: ব্যালন ডি’অর না জিতলেও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট’ জিতে নিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। মঙ্গলবার রাতে ২৪ বছর বয়সী রিয়াল মাদ্রিদ তারকার আক্ষেপ ঘুচেছে কাতারের রাজধানী দোহার বিখ্যাত এস্পায়ার একাডেমিতে।
২০২৩-২৪ মৌসুমে ২৪ গোল এবং ১১ অ্যাসিস্টসহ রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয় এবং লা লিগা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ভিনিসিয়ুস।
১৯৯১ সালে ফিফার এই বর্ষসেরা পুরস্কার দেওয়ার রীতি চালু হওয়ার পর রোমারিও, রোনালদো নাজারিও (তিনবার), রিভালদো, রোনালদিনহো (দুবার) ও কাকার পর ষষ্ঠ ব্রাজিলিয়ান হিসেবে পুরস্কারটি পেলেন ভিনিসিয়ুস। তবে ২০০৭ সালে কাকার পর এই পুরস্কার পাওয়া প্রথম ব্রাজিলিয়ান তিনিই।
ফিফা জানিয়েছে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে। ১১ জনের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন লিওনেল মেসিও। তবে মেসি বা রদ্রি নয়, ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন ভিনিসিয়ুসই।
ফিফার সঙ্গে যুক্ত দেশগুলোর জাতীয় দলের অধিনায়ক, কোচ ও একজন সাংবাদিক ছাড়াও ফিফার অফিশিয়াল ওয়েবসাইটের পোলের মাধ্যমে ভক্তরা ভোট দিয়ে বিজয়ী নির্বাচন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের