ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মেডিকেলে ভর্তিতে মেধাতালিকা থেকে পূরণ হচ্ছে কোটার শূন্য আসন
ডুয়া ডেস্ক: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় কোটার আসন শূন্য থাকলে তা মেধাতালিকা থেকে পূরণ করা হচ্ছে। ইতোমধ্যে প্রথম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে এবং ১৭৩ জনের এ তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া গত বৃহস্পতিবার শুরু হয়েছে যা ১২ মার্চ পর্যন্ত চলবে।
আজ শনিবার (৮ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শীর্ষ একজন কর্মকর্তা জানান, যেসব কোটার আসন শূন্য ছিল সেগুলো মেধাতালিকা থেকে পূর্ণ করা হচ্ছে। মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তানদের আসন খালি রেখে বাকিগুলো পূর্ণ করা হচ্ছে।
এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে প্রথম দফায় মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা প্রকাশ করার ঘোষণা দেওয়া হয়েছিল।
গত ১৯ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীরা কম নম্বর পাওয়ার কারণে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের ফল বাতিলের দাবিতে আন্দোলনও হয়। এর পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণদের সনদ যাচাইয়ের উদ্যোগ নেয়।
এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের সনদ যাচাই সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে ৭৭ জন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ভর্তি করা হবে। সনদ জমা না দেওয়া ৩৫ জনসহ মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ভর্তি বাতিল হতে পারে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ফলাফলে ৫,৩৮০ পরীক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ১৯৩ জন মুক্তিযোদ্ধা কোটায় এবং ৩৪৮ জন পশ্চাৎপদ জাতিগোষ্ঠী কোটায় নির্বাচিত হন। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৬০,৯৫ শিক্ষার্থী, পাসের হার ৪৫.৬২ শতাংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)