ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
লাইফ সাপোর্টে নেওয়ার পর কেমন আছেন ঢাবির সাবেক উপাচার্য
ডুয়া ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না। তাঁর অস্ত্রোপচার প্রয়োজন হলেও শারীরিক পরিস্থিতির কারণে তা করা সম্ভব হচ্ছে না।
শুক্রবার (৭ মার্চ) বেলা ১১টায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের চিকিৎসক ডা. নজরুল হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, স্যারের রক্তচাপ স্বাভাবিক রয়েছে এবং রক্ত দেওয়ার পর প্ল্যাটিলেট কাউন্ট এক লাখেরও বেশি হয়েছে। ইউরিন আউটপুটও স্বাভাবিক এবং হার্টের অবস্থাও ভালো। তবে ব্রেইনের অবস্থা গত রাতের চেয়ে কিছুটা অবনতি হয়েছে এবং প্রায় কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। এজন্য অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। যদি ব্রেইনের অবস্থার কিছুটা উন্নতি হয় তাহলে অস্ত্রোপচারের প্রক্রিয়া শুরু করা যাবে।
এদিকে গত বৃহস্পতিবার দুপুর সোয়া ২টার দিকে সুস্থ অবস্থায় ব্যাংক থেকে টাকা তোলার পর প্রায় আড়াইটার দিকে ঢাকা ক্লাবের বেকারিতে কেনাকাটা করতে গিয়ে পড়ে যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তাকে তৎক্ষণাৎ বারডেম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন। এরপর তাঁকে আইসিইউতে ভর্তি করা হয় এবং অবস্থার আরো অবনতি হলে ভেন্টিলেটর দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)