ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১৫ রমজানের মধ্যে প্রণোদনার সাত হাজার কোটি টাকা চায় বিকেএমইএ
ডুয়া নিউজ: চলতি ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি ভর্তুকি বা নগদ সহায়তা বাবদ চলতি মার্চ ২০২৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে সাত হাজার কোটি টাকা জমা হয়েছে। ঈদের আগে ১৫ রমজানের মধ্যে প্রণোদনার পাওনা সাত হাজার কোটি টাকা দাবি করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
মঙ্গলবার (০৪ মার্চ) অর্থসহায়তা সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিবের কাছে পাঠায় সংগঠনটি।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সই করা চিঠিতে সরকারের কাছে নগদ সহায়তার জন্য এই আবেদন জানানো হয়।
চিঠিতে মোহাম্মদ হাতেম জানান, যদি দ্রুততম সময়ের মধ্যে (১৫ রমজানের মধ্যে) নগদ সহায়তা বাবদ উক্ত পাওনা সাত হাজার কোটি টাকা ছাড় করা না হয়, তবে রপ্তানি খাতে একটা মারাত্মক বিপর্যয়ের আশঙ্কা দেখা দিতে পারে।
চিঠিতে বলা হয়, বর্তমানে দেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির পাশাপাশি তৈরি পোশাক শিল্পে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানগুলো এক কঠিন সময় অতিবাহিত করছে।
এছাড়া, বিগত সময়গুলোতে বাংলাদেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রম অসন্তোষের কারণে দীর্ঘ সময় ধরে কারখানাগুলো বন্ধ থাকার ফলস্বরূপ উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং এই সময়ে উৎপাদন খরচও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।
নগদ অর্থের সংকটের কথা উল্লেখ করে বলা হয়, দেশের রপ্তানি শিল্পের উপর বায়ারদের আস্থা ধরে রাখার স্বার্থে অনেক সময় তৈরি পোশাকশিল্প উদ্যোক্তাগণ মূল উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে কার্যাদেশ গ্রহণ করতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে কার্যাদেশ বৃদ্ধি পেলেও, অনেক কারখানায় নগদ অর্থের সংকট দেখা দিয়েছে।
এছাড়া, সামনের মাসে বেতন এবং ঈদ বোনাসের বিশাল চাপ রয়েছে। এমন একটি কঠিন পরিস্থিতিতে বেতন, বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ করতে না পারলে পুনরায় শ্রম অসন্তোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার সুযোগ পেতে পারে। এই পরিস্থিতিতে তৈরি পোশাক শিল্পে স্থিতিশীলতা এবং উৎপাদন ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মোহাম্মদ হাতেম চিঠিতে দাবি করেন, এমতাবস্থায়, অতি জরুরি ভিত্তিতে চলতি মার্চ ২০২৫ (১৫ রমজানের মধ্যে) মাসের মধ্যে নগদ সহায়তা বাবদ প্রাপ্য ৭ হাজার কোটি টাকা ছাড়করণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক