ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
জননিরাপত্তা বিভাগের ৫ কর্মকর্তার দপ্তর রদবদল
ডুয়া ডেস্ক : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৫ জন কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে। সোমবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এ কর্মকর্তাদের এই বদলি বা পদায়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।
আদেশ অনুসারে, সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৪ শাখা) মো. জসিম উদ্দীনকে সচিবালয় নিরাপত্তা শাখায়, নবযোগদানকৃত উপসচিব রাজিব আহমেদকে আনসার-১ শাখায়, আনসার-১ শাখার উপসচিব রোকেয়া পারভীন জুইকে সীমান্ত-২ শাখায়, পুলিশ-৫ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-২ শাখা) তৌছিফ আহমেদকে পুলিশ-২ শাখা (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৫ শাখা) এবং নবযোগদানকৃত সিনিয়র সহকারী সচিব মরিয়ম জাহানকে পুলিশ-৪ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের