ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
বদলির ২৪ ঘণ্টার মধ্যেই ওসিকে প্রত্যাহার
ডুয়া ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টার ‘তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ’ উপেক্ষা করে কক্সবাজারের চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলি করা হয়েছিল। তবে ব্যাপক সমালোচনার মুখে বদলির ২৪ ঘণ্টার মধ্যেই তাকে প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ওসি মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির নির্দেশ দেন।
এর আগে, শনিবার (১ মার্চ) সকালে কক্সবাজার সফরে এসে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে চকরিয়া থানার ওসির বিরুদ্ধে নানা অভিযোগ পান স্বরাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
এরপরই তিনি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশকে ফোন করে নির্দেশ দেন, ওসি, চকরিয়া থানা। জানো এর ব্যাপারে? তাকে উইথড্র কর। আজকেই উইথড্র কর।
কিন্তু ‘উইথড্র’ না করে রাতেই তাকে উখিয়া থানায় বদলি করা হয়। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের সাময়িক দায়িত্বে থাকা পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ এক অফিস আদেশ জারি করেন। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়ায় বদলি করা হয়।
ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত ২৮ জানুয়ারি এক সাংবাদিক তার বিরুদ্ধে মামলা করেন। অভিযোগ ছিল—সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করা এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
২০২৩ সালের ২০ সেপ্টেম্বর তিনি চকরিয়া থানায় যোগ দেন। এর আগে তিনি বান্দরবানে কর্মরত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের