ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
প্রথম তারাবিতে বায়তুল মোকাররমসহ মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল
ডুয়া ডেস্ক: রহমত, বরকত, ক্ষমা এবং জাহান্নাম থেকে মুক্তির বার্তা নিয়ে পবিত্র রমজান মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। শনিবার (১ মার্চ) রাতে তারাবির নামাজের মাধ্যমে শুরু হয়েছে মাহে রমজানের আনুষ্ঠানিকতা। প্রথম তারাবির নামাজে অংশগ্রহণ করতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ বিভিন্ন পাড়া-মহল্লার মসজিদে মুসল্লিদের ঢল নামে।
ঢাকা মহানগরীসহ বিভিন্ন এলাকায় মসজিদগুলোতে এমন দৃশ্য ছিল যে তিল ধারণের জায়গা নেই। বেশ কিছু মসজিদে আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিরা তারাবির নামাজ আদায় করছেন।
বায়তুল মোকাররমে এশার নামাজ শুরুর আগেই মুসল্লিরা সারিবদ্ধভাবে বসে পড়েন। অনেকেই জায়নামাজ ও তসবিহ নিয়ে আসেন আবার কেউ কেউ আতর ব্যবহার করে পরিচিতদেরও দিচ্ছেন। মসজিদের প্রবেশ পথে বসে আছে অস্থায়ী আতর ও টুপির দোকানগুলোও।
ইসলামিক ফাউন্ডেশন প্রতি বছরের মতো এবারও রমজান মাসে মসজিদে খতমে তারাবি পড়ানোর জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রথম ৬ রমজানে কোরআন শরীফের দেড় পারা এবং পরবর্তী ২১ দিন এক পারা করে পাঠ করতে হবে।
রমজানের চাঁদ দেখার পর রাজধানীসহ সারা দেশে রোজার আমেজ শুরু হয়েছে। ২ মার্চ রোববার থেকে রমজান মাস গণনা শুরু হবে। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, পবিত্র রমজান মাসের চাঁদ ২ মার্চ থেকে দেখা যাবে এবং ২৬ রমজান (২৭ মার্চ) পালিত হবে পবিত্র শবে কদর।
রমজান মাস মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি এবং ত্যাগের সময়। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা রাখা হয়। আর এই মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের চেয়ে উত্তম কদরের রাত। এক মাসের সিয়াম সাধনার পর মুসলমানরা উদযাপন করবেন ঈদুল ফিতর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের