ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
কাল পূর্ণদিবস কর্মবিরতিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
ডুয়া ডেস্ক: ফেসবুকে লেখালেখির কারণে ২৫ ক্যাডারের ১২ জন কর্মকর্তার বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করার দাবিতে আগামীকাল রোববার (২ মার্চ) পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা।
আজ শনিবার (১ মার্চ) রাজধানীর খামারবাড়িতে কৃষি তথ্য সার্ভিসের সম্মেলন কক্ষে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মুহম্মদ মফিজুর রহমান সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান।
ড. মুহম্মদ মফিজুর রহমান বলেন, ২৫ ক্যাডার আগামীকাল সারাদেশে পূর্ণদিবস কর্মবিরতি পালন করবে এবং জরুরি সেবা ছাড়া সব সেবা বন্ধ থাকবে। তিনি আরও বলেন, "যদি আগামী এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হয় তবে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।" তিনি আশা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।
এছাড়া আগামীকাল সকাল ১০:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সামনে কালো ব্যাজ পরে এবং ব্যানারসহ অবস্থান কর্মসূচি পালন করবেন।
এই দাবির সমর্থনে ২৫ ফেব্রুয়ারি অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তবে জাতীয় শহীদ সেনা দিবসের কারণে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। গত ২৪ ফেব্রুয়ারি ২৫ ক্যাডার জানিয়েছিল, ২৭ ফেব্রুয়ারির মধ্যে সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার না হলে এবং আন্তঃক্যাডার বৈষম্য দূর করার কার্যকর উদ্যোগ না দেখা গেলে রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে।
এ সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. আরিফ হোসেন। এ সময় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের