ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
গাছের গুড়ি ফেলে বাসে ডাকাতি
ডুয়া নিউজ : সম্প্রতি দেশব্যাপী ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়েছে। এবার পাবনার সাঁথিয়ায় রাস্তায় কাঠের গুড়ি ফেলে ট্রাক ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন।
আজ শনিবার (০১ মার্চ) ভোরে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, "আজ ভোররাত ২টার দিকে তলট এলাকায় রাস্তায় গাছের গুড়ি ফেলে ট্রাক ও মাইক্রোবাস আটকে যাত্রী ও চালকদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী কেড়ে নেয় ডাকাতরা। এ সময় তাদের বাধা দিতে গেলে হামলায় তিনজন আহত হন।"
তিনি আরও জানান, "ভুক্তভোগীরা ৯৯৯ এ কল করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।"
ওসি সাইদুর রহমান বলেন, "পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।"
কোনো মামলা না হওয়ায় কয়টি যানবাহনে ডাকাতি সংঘটিত হয়েছে এ ব্যাপারে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই, জানান ওসি সাইদুর।
তবে স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত ২০টি যানবাহনে ডাকাতি হয়েছে।
ঢাকা-পাবনা রুটে যাতায়াতের জন্য বেশিরভাগ ট্রাক ও প্রাইভেট কার মহাসড়কের পরিবর্তে সাঁথিয়া-বেড়া সড়ক ব্যবহার করে।
ওসি সাইদুর জানান, মহাসড়কে চেকপোস্ট রয়েছে এবং ঘটনার পর থেকে পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের