ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
পে স্কেল বাস্তবায়নে মাউশির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতনসংক্রান্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই অংশ হিসেবে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে এসব তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি অধিদপ্তর থেকে একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজ করা এবং এতে আরও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে iBAS++-এর Organogram sub-module-এর ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে। এতে পদ/পদবি, মূল গ্রেড ও পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করতে iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য মাউশি অধিদপ্তর এবং এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য Organogram sub-module-এ এন্ট্রি করার কথা চিঠিতে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পরে সৃষ্ট পদগুলো Organogram sub-module-এ এন্ট্রি করতে বলা হয়েছে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।
তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ঢাকা, রুম নম্বর-৫৩০-এ পাঠাতে বলা হয়েছে। পাশাপাশি সফট কপি Nikosh ফন্টে Word Document হিসেবে [email protected] ঠিকানায় ই-মেইলে পাঠাতে হবে।
নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (substantive grade), পদসংখ্যা ও মন্তব্য এই তথ্যগুলো দিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের