ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
ভারতে বসে হাসিনার বক্তব্য অর্থহীন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ভারতে বসে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিচ্ছেন, সেগুলোকে আমলে নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষায়, ভারতে বসে শেখ হাসিনার ভার্চুয়ালি কিছু বলা অর্থহীন ও মূল্যহীন বিষয়।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন হুমায়ুন কবির। দুই বছর আগে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ভার্চুয়ালি দলীয় বিভিন্ন সভায় অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারও দিচ্ছেন।
শেখ হাসিনার বিষয়ে হুমায়ুন কবির বলেন, একজন স্বৈরাচার ও পালিয়ে যাওয়া অপরাধীদের নিয়ে কথা বলার গুরুত্ব নেই। যারা পালিয়ে গেছে, তারা আর রাজনীতিতে ফিরতে পারবে না।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনার তৎপরতা বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। একই সঙ্গে তাঁকে ফেরত পাঠানোর অনুরোধও করা হচ্ছে।
শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে সরকার সচেষ্ট জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যেখানে ‘অফিসিয়ালি’ জানানোর প্রয়োজন, সেখানে সরকার হিসেবে আমরা অবশ্যই জানাব।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে হুমায়ুন কবির জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তাঁকে অভিনন্দন জানাতে এসেছিলেন রাষ্ট্রদূত কিম জি-জুন।
কোরিয়ান ইপিজেডকে আরও গতিশীল করার বিষয়েও রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। এর মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
দুদিনের সফরে আজ রাতেই দক্ষিণ কোরিয়া যাচ্ছেন হুমায়ুন কবির। তাঁর আশা, এই সফরের মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদারত্বের সম্পর্ক আরও মজবুত হবে।
সফরে কোনো সমঝোতা স্মারক বা চুক্তি সই হবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘না, এই সফরটি মূলত আলোচনার পথ তৈরি করা এবং ঢাকা ও সিউলের মধ্যে মন্ত্রী পর্যায়ের সফরের ক্ষেত্র প্রস্তুত করার জন্য।’
তবে কোরিয়ার সঙ্গে একটি সার্বিক অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। তাঁর সফরের পর অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সফর চুক্তিটি সইয়ের কাজে গতি আনবে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
কোরিয়া থেকে নতুন কোনো বিনিয়োগ আসবে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘বিনিয়োগ বাড়ানোর জন্যই তো যাচ্ছি। অবশ্যই নতুন বিনিয়োগ আসবে।’
মালয়েশিয়ার শ্রমবাজার খোলার বিষয়ে নতুন কোনো তথ্য আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে বিভিন্ন অনিয়মের কারণে এই বাজার বন্ধ হয়েছিল। আমরা প্রক্রিয়াটি পরিষ্কার করছি এবং আলোচনার মাধ্যমে ইতিবাচক ফলাফলের দিকে যাচ্ছি।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)